• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চলমান অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিসি ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। শুদ্ধি অভিযানে কোনো আপোস নয়। দুর্নীতি, টেন্ডারবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, গা ঢাকা দিয়েও রেহাই পাওয়া যাবে না।
সাম্প্রতিক অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন, অনুসন্ধান অব্যাহত রেখেছে গোয়েন্দা বাহিনী।
তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হবে। জাতিসংঘে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ছাড়ার আগে শুদ্ধি অভিযান প্রসঙ্গে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে যান তিনি।
অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় না দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের এ কঠোর অবস্থানের কথা জানালেন দুই মন্ত্রী।
চলমান শুদ্ধি অভিযান থেকে রক্ষা পেতে কোন অপরাধী যেন দেশ থেকে পালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলাবাহিনীকে সর্তক করা হয়েছে।
মন্ত্রীরা জানালেন, এ অভিযানের উদ্দেশ্য সরকারের জনপ্রিয়তা বাড়ানো নয়, দুর্নীতিমুক্ত করাই মূল লক্ষ্য।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বললেন, অভিযানে আটকদের দলে অনুপ্রবেশকারী বলে কোন লাভ নেই। অপরাধীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ