• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |

পাঁচবিবিতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নিহত-২

জয়পুরহাট ২৩ সেপ্টেম্বর ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামে একটি বাড়ির নির্মানাধীন টয়লেটের সেফটিক ট্যাংকের ছাদের সার্টারিং এর কাঠ খোলাসহ পরিষ্কার করতে গিয়ে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শালাইপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে গৃহকর্তা মোহাম্মদ আলী (৩৫)ও একই উপজেলার বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নির্মান শ্রমিক নাইম হোসেন (২৫) এবং আহত জাকারিয়া হোসেন শালাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে (৩২)।
পারিবারিক ও এলাকাবাসীদের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানার পুলিশের উপ-পরিদর্শক তোফায়েল হাসান জানান, নির্মান শ্রমিক নাইম গৃহকর্তা মোহাম্মদ আলীর সেফটিক ট্যাংকের ছাদের ভেতরে কাঠের সার্টার খোলাসহ ট্যাংকটি পরিষ্কার করতে ভেতরে নামেন। বেশ কিছুক্ষন তার সাড়া শব্দ না পেয়ে গৃহকর্তা সেখানে গিয়ে তাকে ওই ট্যাংকটির ভেতরে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেন। নাইমকে তুলতে গিয়ে তিনি ও জাকিারিয়া সেফটিক ট্যাংকের ভেতরে অজ্ঞান হয়ে পরেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করার পর ২ জনকে মৃত ও অপর ১ জনতে আহত অবস্থায় উদ্ধার করে। আহত জাকারিয়াকে ফায়ার সার্ভিস কর্মীরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে দেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ