• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে কিশোর বাস হেলপারের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম, ২৮ সেপ্টেম্বর।। কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে, আজ শনিবার সকালে একটি মিনিবাস থেকে চালকের সহকারি শিপন (১৪) নামের এক কিশোর হেলপারের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউপি’র গছিডাঙ্গা গ্রামের বাস শ্রমিক মোজাম্মেল হকের পুত্র। তার বড় ভাই রিপনও গাড়ীতে হেলপারের কাজ করে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজু সরকার জানান, শাহজালাল পরিবহন নামে একটি মিনিবাসে হেলপারের কাজ করতো শিপন। সে রাতে গাড়ীতেই থাকতো। আজ শনিবার সকালে শ্রমিকরা খোলা জানালা দিয়ে শিপনের মরদেহ দেখতে পায়। তার মুখে গামছা দেয়া ছিল। তারা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য শিপনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ