• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |

জয়নাল আবেদীন মানববার্তার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত

সিসি নিউজ, ২৮ সেপ্টেম্বর।। দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক মানববার্তার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন ওই পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন হিরো। আজ শনিবার পার্বতীপুরস্থ পত্রিকাটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

দৈনিক মানববার্তার বার্তা সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানববার্তার সম্পাদক-প্রকাশক ও পার্বতীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এ. জেড. এম মেনহাজুল হক। বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, বিজ্ঞাপন ম্যানেজার সাজ্জাদ হোসেন, কবি সুইটি, সাংবাদিক দয়ারাম বাবু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু।

অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা ৩৫জন কবিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া ৩জন উপজেলা প্রতিনিধিকে সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে পত্রিকার সকল জেলা উপজেলা স্টাফ রিপোর্টারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দৈনিক মানববার্তা পত্রিকার প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে একজন শ্রেষ্ঠ সাংবাদিক ও ৩জন শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধিকে সংবর্ধনা দেয়া হয়। এবারের শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি নির্বাচিত হন নীলফামারী জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন হিরো। এর আগেও ২০১৭ ও ২০১৮ সালে শ্রেষ্ট সাংবাদিক নির্বাচিত হন জয়নাল আবেদীন হিরো। এ নিয়ে তিনি টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ট জেলা প্রতিনিধি নির্বাচিত হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ