• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

তিস্তায় নৌকাডুবিতে নিখোঁজ ১০

কুড়িগ্রাম, ৬ অক্টোবর।। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে যাত্রী পারাপারের সময় খেয়া নৌকাডুবির ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন।

রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।

রাজারহাট থানার ওসি কৃষ্ণ চন্দ্র সরকার জানান, দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। বুড়িরহাট স্পারের কাছে খেয়া ঘাট থেকে ২৫ যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেয়ার সময় ডুবে যায়।

এতে ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আকবর আলী জানান, টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এর পর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এর পর আর কিছু মনে নেই।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান, বিষয়টি দুঃখজনক। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস টিম নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ