ঢাকা, ৭ অক্টোবর।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বুয়েটে। এ উত্তেজনার মূল কারণ প্রভোস্টের কক্ষে থাকা সিসিটিভি ফুটেজ। অবশেষে মিডিয়ায় চলে আসে আবরারের হত্যার সিসিটিভি ভিডিও ফুটেজ। ৩২ সেকেন্ডরে সেই ফুটেজে দেখা গেছে, আবরারকে কোলে করে হলের করিডোর ধরে হেটে বের হচ্ছে তিনজন। এসময় তাদের পেছনে পেছনে একজন হেটে আসে। তাদের সঙ্গেই একই সিরিয়ালে আরো ৪ জন হেটে বের হয়ে আসে।
এর আগে ভোরে শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজে পড়েন।