• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অবরুদ্ধ বুয়েটের উপাচার্য

সিসি ডেস্ক, ৮ অক্টোবর।। ছাত্রলীগের নির্মম নির্যাতনে আবরার ফাহাদ হত্যার চার্জশিট না হ‌ওয়া পর্যন্ত বুয়েটের পরীক্ষা-ক্লাস সহ সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী ১৪ অক্টোবর বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

এছাড়া আজ মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে দুপুর শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে আবরার হত্যার জবাবদিহি করতে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামকে বিকাল ৫টা পর্যন্ত আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু ওই সময় উপাচার্য উপস্থিত না হওয়া শিক্ষার্থীরা তার কার্যালয় ঘেরাও করে। এবং উপাচার্য যাতে বের হতে না পারেন সেজন্য প্রশাসনিক ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ