• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন |

বাবার কবরে ছেলের বাথরুম নির্মাণ বন্ধ করল প্রশাসন

সিসি ডেস্ক, ১৪ অক্টোবর।। বগুড়ার শাজাহানপুরে বাবার কবরের উপর ছেলের বাথরুম ও প্রাচীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার বারুনিঘাটা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সেনাবহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তার খান গত ২ বছর আগে মারা গেছেন। এরপর বাড়ির পাশে তাকে কবর দেয়া হয়। কিন্তু তার বড় ছেলে বগুড়া কাস্টমস বিভাগের ইন্সপেক্টর আব্দুর রউফ সোমবার কবরের উপর বাসার বাথরুম ও প্রাচীর নির্মাণ শুরু করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে চারিদিকে ছি-ছি রব ওঠে। বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।

পরে আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন সেখানে গিয়ে বাথরুম ও প্রাচীর ভেঙে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে অভিযুক্ত রউফ জানান, কবরের জায়গা দখল করে আমি কিছু করি নাই। মরহুমের অপর ছেলে আসাদ খান জানান, আমি বাধা দিয়ে ব্যর্থ হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ