• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ,পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বুধবার র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় উপজেলা চত¦রে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা খাদ্য পরিদর্শক গোলাম মওলা এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামসুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ,কৃষি সম্প্রসারন অফিসার রুম্মান আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম,বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন এর প্রজেক্ট অফিসার প্রদিপ রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ