• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চার বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

পঞ্চগড়, ১৭ অক্টোবর।। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। তার নাম অহিদুল ইসলাম ওরফে অবিজল ইসলাম (৫০)।

ওই ব্যক্তি নির্যাতনের শিকার শিশুর প্রতিবেশী ও সম্পর্কে তার দাদা হন। বুধবার অভিযুক্ত অবিজলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে শিশুর চাচা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে অহিদুল ইসলামকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন।

স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার শিশুর বাবা মারা গেছেন। মা আরেকটি বিয়ে করে সংসার করছেন। শিশুটি তার চাচার বাড়িতেই থাকতো।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার শিশুটি বাড়ির পাশেই তার সমবয়সী ছেলেমেয়েদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী দাদা অহিদুল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কেও না থাকার সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে ধর্ষক অহিদুলকে আটক করে প্রথমে চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। পরে চেয়ারম্যানের পরামর্শে তাকে দেবীগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়।

দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার জানান, ওই শিশুকে ধর্ষণের অভিযোগে তার চাচা থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত অহিদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ