• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাস্তা থেকে ফুটফুটে কন্যাশিশু উদ্ধার

পঞ্চগড়, ১৮ অক্টোবর।। জেলা শহরের বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একমাস বয়সী জীবিত একটি কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শিশুটি কার তা জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি সম্পন্ন সুস্থ রয়েছে। রবিবার পর্যন্ত তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের বানিয়া পাড়ার এলাকার মোজাম্মেল হকের বাড়ির পাশে রাস্তায় পড়ে ছিল শিশুটি। এ সময় মোজাম্মেল কান্নার আওয়াজ পেয়ে কাছে গিয়ে শিশুটিকে দেখতে পায়।

তাৎক্ষণিক থানায় খবর দেয়া হয়। পরে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াছমিন ও জেলা পুলিশ সুপার (এসপি) ঈউসুফ আলী।

সাবিনা ইয়াছমিন জানান, রবিবার পর্যন্ত শিশুটিকে হাসপাতালে রাখা হবে। পরে ওইদিন শিশুটিকে আদালতে পাঠানো হবে। যদি এরমধ্যে শিশুটির পরিবারের কোনো সদস্য বা অন্য কেউ শিশুটিকে দত্তক নিতে আসে তাহলে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ