• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জয়পুরহাটে হত্যা ও নাশকতার মামলায় ৬১ জন কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি, ২২ অক্টোবর।। পুলিশের দায়ের করা হত্যা ও নাশকতার মামলায় মঙ্গলবার দুপুরে জামায়াত শিবিরের ৬১ নেতা-কর্মী ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানী শেষে আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইকবাল বাহার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলা সুত্রে জানা গেছে,২০১৩ সালের ১৫ ডিসেম্বর হরতাল চলাকালে জয়পুরহাটের পুরানাপৈল বাজারের কৃষি ব্যাংকে পেট্রোল বোমা মেরে হামলা করে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ র‌্যাব ও বিজিবি’র টহল দল বাধা দিতে গেলে তারা তীর ধনুক নিয়ে হামলা করে। প্রশাসনের বাধায় পরে তারা পিছু হটে পুরানাপৈল ইউনিয়নের হালট্টি এলাকায় মসজিদের মাইকে পুলিশ র‌্যাব ও বিজিবিকে মেরে ফেলার হুমকি দিয়ে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সমবেত হওয়ার আহবান জানান। ওই আহবানে হাজার থেকে বার’শ নেতা-কর্মী তীর-ধনুক নিয়ে পুলিশের ওপর ঝাপিয়ে পড়ে পেট্রোল বোমা ছুঁড়তে থাকে। পরে তারা এলোপাতাড়ীবাবে গুলি ছুঁড়লে সেই গুলিতেই জামায়াত-শিবিরের কয়েকজন নিহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ ওই সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় পুলিশ ১০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্ত করে পুলিশ গত জুন মাসের ২০ তারিখে ৯৯ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ৬১ জন আসামী স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন।

সরকার পক্ষের আইনজীবি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ