• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে আসার সময় বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটি

সিসি নিউজ, ২৪ অক্টোবর।। সৈয়দপুরে আসার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ড্যাস ৮ মডেলের বাংলাদেশ বিমান। আজ বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে বিমানটি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচ তৌহিদ উল আহসান জানান, ড্যাস ৮ বিমানটি ৬০ জন যাত্রী নিয়ে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। হাইড্রোলিক প্রেসারে সমস্যা হওয়া পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তিনি জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটি নিরাপদে অবতরণের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। বেলা ১১টা ২৫ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

সৈয়দপুর বিমানবন্দর ব‌্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ৪০ কিলোমিটার আসার পর যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে গিয়ে ওই বিমানবন্দরে জরুরী অবতরণ করে। পরে বাংলাদেশ বিমানের অন‌্য একটি উড়োজাহাজ বেলা দুইটার দিকে সৈয়দপুর বিমানবন্দরে আটকেপড়া ঢাকাগামী যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ‌্যে ছেড়ে যায়।

এর আগে ১৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের কারণে জরুরি অবতরণ করে। একই উড়োজাহাজ গত ১৯ সেপ্টেম্বর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে শাহজালালে জরুরি অবতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ