• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আত্রাইয়ে আশা’র মৃত্যু দাবির চেক প্রদান

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র মৃত্যুজনিত বীমা দাবি চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় আশা’র ভবানীপুর ব্রাঞ্চ কার্যালয়ে ওই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার উচল কাশিমপুরের মৃত হেলাল উদ্দিনের মৃত্যুদাবী অনুযায়ী ৫০হাজার ৮৪ টাকার ঋন মওকুফ ও ৫৩ হাজার ৫৪৯ টাকার মৃত্যুদাবি চেক প্রদান করা হয়। চিকিৎসা সহায়তা হিসাবে উপজেলার মিরাপুর গ্রামের সদস্যা নার্গিস বেগমকে ২হাজার ৫শত টাকা প্রদান করা হয়।

আশা’র ভবানীপুর ব্র্যাঞ্চ ম্যানেজার সুরাইয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাণীনগর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মাসুদ দাদ খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীপুর ব্র্যাঞ্চের সহকারী ম্যানেজার মোস্তফা কামাল, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, লোন অফিসার সাঈদ, আহসানা, মাবুদ, মিজান, কৃতান্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার কর্মরত প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ