• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন |

খানসামায় জাতীয় যুব দিবস উদযাপিত

খানসামা (দিনাজপুর), ১ নভেম্বর।। “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে খানসামা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনাজপুরের খানসামায় জাতীয় যুব দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র‍্যালী বের হয় এবং র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল আলমের সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ক্রেডিট সুপারভাইজার আনোয়ার হোসেন ও রায়হান আলী, সাংবাদিকবৃন্দ এবং যুব সংগঠনের শতাধিক সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দক্ষ যুবকরাই পারে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সেই লক্ষ্যে যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষিত করতে বাংলাদেশ সরকার সবসময় কাজ করে যাচ্ছে।
সভা শেষে, ৫০ জন যুবকের মাঝে ঋণের চেক এবং বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ