• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ

সিসি ডেস্ক, ৫ নভেম্বর।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ০৫ শতাংশ।

এতে বলা হয়, ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষায় সারাদেশে ১৫৭টি কলেজের এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে এক লাখ পাঁচ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হারে যা ৭৬ দশমিক ০৫ শতাংশ।

প্রকাশিত ফল মঙ্গলবার বিকেল ৫ টার পর যেকোনো মোবাইল নম্বর থেকে NU <স্পেস> MF <স্পেস> রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.nu.ac.bd I www.nubd.info) ফল জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ