• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |

জয়পুরহাটে মাছ চোর সন্দেহে পিটিয়ে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি, ০৭ নভেম্বর ।। জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুরহাট গ্রামের রফিকুল ইসলাম বাবু নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহষ্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। মৃত বাবু একই গ্রামের তালেবুর রহমানের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহরিয়ার খান জানান, সদর উপজেলার উত্তর জয়পুরগ্রামের একটি ইজারাকৃত পুকুর থেকে বাবু মাছ চুরি করেছেন বলে পুকুর মালিকরা সন্দেহ করেন। এর জের ধরে পুকুর মালিকরা জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় ডেকে নিয়ে রফিকুল ইসলাম বাবুকে বেদম প্রহারসহ তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে সিগারেটের আগুনের স্যাঁকা দিয়ে নির্যাতন করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে বাবু মারা যান। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ