• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার নিখোঁজ

বরগুনা, ৯ নভেম্বর ।। শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। এর মধ্যেই বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি ট্রলার নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া থেকে মৎস অবতরণ কেন্দ্রে ফেরার পথে ট্রলারটি নিখোঁজ হয়।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তাফা চৌধুরী জানান, পাথরঘাটা মৎস বন্দরে এসে সগির হোসেন নামে ওই ট্রলারের এক মাঝি তাকে এ তথ্য জানিয়েছেন।

সগির তাকে জানান, বরগুনা সদরের নলী গ্রামের নজরুল ইসলামের মালিকধীন ‘তরিকুল’ নামের ট্রলারটি নিয়ে ১৬ জন জেলে গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সকাল ৭টার দিকে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসারে নারিকেল বাড়িয়া এলাকায় ট্রলারটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়।

এ সময় জেলে সগির হোসেন অন্য ট্রলারে উঠে তীরে ফিরে অন্য একটি ট্রলার নিয়ে নষ্ট ট্রলারটি উদ্ধারের জন্য সেই এলাকায় যান। তারা গিয়ে ট্রলারটি আর খুঁজে পাননি।

উল্লেখ্য ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার রাত ৮টার পর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে। মোংলা ও পায়রা বন্দরে দেয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এছাড়া খুলনা ও বরিশালের ৯ জেলায় দেখানো হয়েছে ১০ নম্বর মহা বিপদ সংকেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ