• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে কন্যাশিশু ‘বুলবুলি’

বাগেরহাট, ১০ নভেম্বর।। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে এক কন্যা শিশু। ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় ‘বুলবুলি’। শনিবার (৯ নভেম্বর) দিনগত মধ্যরাতে বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়।

শিশুটির মায়ের নাম হনুফা বেগম, আর বাবা বায়েজিদ শিকদার। শিশু কন্যা ও মা দু’জনই সুস্থ আছেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত মান্নান।

তিনি বলেন, ‘গর্ভধারিণী হনুফা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তার জন্য আগেই মংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। মধ্যরাতে নবজাতক কন্যার জন্মের পরই ঘূর্ণিঝড় ‘বুলবুল’র নামানুসারে নাম রাখা হয় বুলবুলি। শিশু কন্যার বাবা বায়েজিদ শিকদার তার নবজাতক কন্যার নাম রেখেছেন। নবজাতক কন্যা এবং তার মাতা হনুফা বেগম সুস্থ আছেন। তাদের যত্ন নেওয়ার জন্য চিকিৎসক নিয়োজিত আছেন।’

রাহাত মান্নান আরও বলেন, ‘দুর্গম এলাকা এবং বৈরী আবহাওয়ায় চিকিৎসক পৌঁছাতে দেরি হয়েছে। প্রশাসকের পক্ষ থেকে প্রসুতিকে ২০ হাজার টাকা প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ