• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জয়পুরহাটে বড় ভাইকে জবাই করেছে সৎভাই

জয়পুরহাট, ১২ নভেম্বর ।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে খাজামুদ্দিন (৫৫) নামে এক ব্যাক্তিকে জবাই করে হত্যা করেছে তার সৎ ভাই। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সৎভাই সাদ্দাম হোসেন (৩৫) হত্যা করে পালানোর সময় গ্রামবাসীরা আটক করে গনধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামের খাজামুদ্দিন ও একই উপজেলার মালিপাড়া গ্রামের সৎ ভাই সাদ্দাম মৃত জমির উদ্দিন ওরফে জুমার ছেলে।

দুই সৎ ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় সাদ্দাম হোসেন খাজামুদ্দিনের বাড়িতে এসে দু’জনের মধ্যে কথা কাটাকাটির ্এক পর্যায়ে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে খাজামুদ্দিনকে জবাই করে হত্যা করেন। পরে পালানোর সময় গ্রামবাসীরা তাকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ দিকে গৃহকর্তা খাজামুদ্দিনকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে সাদ্দামের ছুড়িকাঘাতে গৃহপরিচারক মন্তাজ আলীও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ