• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |

জয়পুরহাটে ইস্যু ভিত্তিক কর্মসূচিতে আ’লীগ-বিএনপি ঐক্যবদ্ধ

জয়পুরহাট, ১৩ নভেম্বর ।। দলীয় মত পার্থক্য ও দৃষ্টি ভঙ্গির ভিন্নতা থাকলেও জয়পুরহাটে স্থানীয় সমস্যা সমাধানে ঐক্যমতে পৌঁছেছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহরের চিলি চাইনিজ রেস্তোঁরার হলরুমে স্বেচ্ছাসেবী সংস্থা ডেমোক্রেসী ইন্টারন্যাল এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উভয় দলের নেতৃবৃন্দ স্থানীয় সমস্যা সমাধানের লক্ষে এক কাতারে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

স্বেচ্ছাসেবী সংস্থা ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী আফসানা বেবীর সঞ্চালনায় আওয়ামীলীগের পক্ষে বক্তৃতা করেন- জেলা আওয়ামলীগের সহ-সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্সি, জেলা আওয়ামলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখর মজুমদার, জেলা ছাত্রলীগের যগ্ম সাধারন সম্পাদক রকিবুল ইসলাম রকি, কালাই উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রত্না রশিদ প্রমুখ।

অপর দিকে বিএনপি’র পক্ষে বক্তৃতা করেন- জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জাহেদা কামাল, জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহামন সুইট, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, সাধারন সম্পাদক আদনান শাহরিয়ার প্রমূখ।

দলীয় মত বিরোধ থাকলেও মাদক প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দুষন, যানজটসহ আগামীতে যে সব সমস্যার উদ্ভব হবে সেগুলো ক্রমানুসারে চিহ্নিত করো তার সমাধানের লক্ষে উভয় দলের নেতাকর্মীরা এক যোগে কাজ করে যাবেন বক্তারা অঙ্গিকার করেন ।

ইউএস এইড ও ইউকে এইড এর সহায়তায় স্বেচ্ছাসেবী সংস্থাটির আলোচনা সভায় উভয় দলের নেতাকর্মী ছাড়াও , সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী-পেশার অর্ধ-শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ