• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

সিসি নিউজ, ১৩ নভেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (প্রোগ্রেস)” উদ্যোগে বাজার ব্যবস্থাপনা কমিটির শক্তিশালীকরণে ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আজ বুধবার সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ সৈয়দপুর শাখার ব্যবস্থাপক আলহাজ্ব মো. করিমুল্ল্যাহ্ ও সৈয়দপুর ব্যবসায়ী সমিতির হাজী মনজুরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর জেলা শাখার সভাপতি ও সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু।
কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (প্রোগ্রেস) এর ফিল্ড টেকনিক্যাল অফিসার মো. আব্দুল মান্নান।
কর্মালার উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (প্রোগ্রেস) ফিল্ড টেকনিক্যাল অফিসার মো. ফয়সালুল আলম।
এ ফলোআপ কর্মশালায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, সৈয়দপুর উপজেলা মোটরসাইকেল রিপিয়ারিং মালিক সমিতির, সৈয়দপুর উপজেলা বাজার সমিতি , হালকা প্রকৌশলী মালিক সদস্যবৃন্দ এবং ওয়ার্কাররা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ