• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন রাঙ্গা

সিসি ডেস্ক ।। শহীদ নূর হোসেনকে নিয়ে অপ্রীতিকর বক্তব্য দেওয়ার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, আমি সবার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমি তিনদিন ধরে জ্বরে ভুগছি। আমার হয়তো ভুলত্রুটি হতে পারে।

সম্প্রতি শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ হিসেবে অভিহিত করেন রাঙ্গা। সরকারি দল, বিরোধী দলসহ নানা মহলে তার এই বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে।

রাঙ্গা সংসদে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী করেছেন। আমার দল হলেও হয়তো আমি কিছু হতে পারতাম না। আমি কাউকে কিছু বলতে চাইনি।

রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে মহানগর উত্তর শাখার উদ্যোগে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় নিহত শহীদ নূর হোসেনকে ‘অ্যাডিকটেড, ইয়াবাখোর’ বলে মন্তব্য করেন মশিউর রহমান রাঙ্গা।

ওইদিন তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ কাকে হত্যা করলেন। নূর হোসেন কে? নূর হোসেন কে? একটা অ্যাডিকটেড ছেলে। একটা ইয়াবাখোর, ফেন্সিডিলখোর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ