।। এহতেশামুল হক সানি ।। চলতি তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে ও দেশীয় ক্রিকেট লীগে অতীতের সব রেকর্ড ভাঙ্গা বোলিং করেছেন ধানমণ্ডি ক্রিকেট একাডেমির পেস বোলার জাহিদ হাসান জীবন।
রেকর্ড তম এই ম্যাচে আসিফা শিফা ক্রিকেট একাডেমির বিপক্ষে ২ উইকেটে জয় পায় ধানমণ্ডি ক্রিকেট একাডেমি। ম্যাচ শেষে আলোচনার মূলে দলের অন্যতম পেসার জীবন।
তিনি ১০ ওভার বোলিং করে ৯টি ওভার দেন মেডেন, এক ওভারে এক রান দিয়ে ৩ টি উইকেটও তুলে নেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এটি দেশীয় ক্রিকেট লীগে রেকর্ড। তবে বিশ্বরেকর্ড হয়েছে কি না তা যাচাই করা হবে।
জানা যায়, জাহিদ হাসান জীবন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় ন্যাশনাল ক্রিকেট ক্লাবে অনুশীলন করতেন এবং জেলায় বয়স ভিত্তিক দলেও খেলেছেন। পড়াশোনার জন্য তিনি বর্তমান ঢাকায় বসবাসরত।