• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বাকৃবিতে আওয়ামীপন্থি শিক্ষক প্যানেল বিজয়ী

uniনিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম জয়লাভ করেছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাবে (ভোটকেন্দ্র) ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. মো. ফজলুল আউয়াল মোল্লাহ।

নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ১১টি পদের মধ্যে ৮টিতে জয়লাভ করে। বাকি ৩টি পদে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালী দল জয়লাভ করে।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতা ড. লুৎফুল হাসান এবং ড.মো. আবু হাদী নূর আলী খান।

এছাড়া সহ-সভাপতি পদে সমান ভোট পান ‍ড.মো. আকতারুজ্জামান ও ড.মো. আখতার হোসেন চৌধুরী। পরে লটারির মাধ্যমে জয়লাভ করেন সোনালী দলের ড. মো. আকতারুজ্জামান।

গণতান্ত্রিক শিক্ষক ফোরাম থেকে আরও নির্বাচন হন, কোষাধ্যক্ষ পদে ড.মো. আবদুল আলীম, যুগ্ম-সম্পাদক পদে ড. মো. আজহারুল ইসলাম এবং সদস্য পদে ড. মো. ছোলায়মান আলী ফকির, ড. মোহাম্মদ আল মামুন, ড. মো. গোলাম ফারুক ও ড. মো. সাদিকুল ইসলাম। সোনালী দল থেকে সদস্য পদে নির্বাচিত হন ড. শাহরোজ মাহেন হক এবং ড. মো. খায়রুল হাসান ভূঞা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ