• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :

ডিমলায় ৪ সন্তানের জনকের মরদেহ উদ্ধার

ডিমলা, ১৭ নভেম্বর॥ রফিকুল ইসলাম (৪৫) নামের চার সন্তান জনক এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সোভানগঞ্জ বালাপাড়া গ্রামের ওই কৃষকের বাড়ী পাশে পুকুর ধারে গাছে সাথে গলায় দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম উক্ত গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে বলে ইউপি চেয়ারম্যান জহুরুল হক ভুঁইয়া জানান।
রফিকুল আত্মহত্যা করেছে না তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয় এ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ফলে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলার মর্গে দুপুরে ময়না তদন্ত করেছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজ উদ্দিন শেখ জানান, প্রাথমিক ভাবে একটি অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রির্পোটের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ