জয়পুরহাট প্রতিনিধি, ২০ নভেম্বর ।। জয়পুরহাটে ৬৬৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুল হালিম (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল হালিম নেত্রকোণার বারহাট্টা উপজেলার দশদার পালপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটক আব্দুল হালিম দীর্ঘদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে অবৈধ্য পথে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন।
সেই ধারবাহিকতায় ভারতীয় সীমান্ত থেকে ওই মাদক কারবারী মঙ্গলবার রাতে একটি প্রাইভেটকারে পুলিশ লেখা ট্যাগ লাগিয়ে ফেন্সিডিলগুলো নিয়ে আসছিলেন। এমন খবর খবর পেয়ে জয়পুরহাট শহরের শান্তি নগরের একটি গাড়ি পার্কি এলাকায় অভিযান চালিয়ে ৬৬৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ মাদক কারবারি হালিমকে আটক করা হয়।
জয়পুরহাট সদর থানায় আটক মালামালসহ মাদক কারিবারিকে সোপর্দ করে এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।