• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

মাদক মামলায় জামিন পেয়েছেন আসিফ

ঢাকা, ২০ নভেম্বর।। মাদক আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। বুধবার (২০ নভেম্বর) বিচারক জিয়াউর রহমান শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় এ জামিন দেন।

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসিফ।

জানা গেছে, তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় ২০১৮ সালের ৬ জুন রাতে আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। লাইসেন্স ছাড়া নিজের দখলে বিদেশি মদ রাখায় তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় প্রশান্ত কুমার সিকদার (উপ-পরিদর্শক) মাদক আইনে মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ