• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নবাবগঞ্জে চার্চ ও সমাজ রূপান্তর উদযাপন

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ(দিনাজপুর) ।। দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারী সংস্থা ল্যাম্ব এর চার্চ ও কমিউনিটি ট্রান্সফরমেশন (সিসিটি) প্রকল্পের “চার্চ ও সমাজ রূপান্তর” উদযাপন করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় উপজেলার রঘুনাথপুর কলেজ মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সাঁন্তাল আদিবাসিদের বর্ণিল অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের করা হয়।
ল্যাম্বের নির্বাহী পরিচালক, মি. খায়েল স্কটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টিয়ারফান্ড-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদর্শন রেড্ডি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে টিয়ারফান্ড-বাংলাদেশ এর সিসিটি অফিসার, শম্পা বাড়ৈ, ল্যাম্ব সাপোর্ট সার্ভিস ডিরেক্টর জোশ বানিং, ল্যাম্ব সিএইচডিপি ডিরেক্টও লিটন বালা, ডা: ক্রিস্টিন প্রিঙ্গার, লয়েস স্কট, এলসি হাসদা, বাপন মানখিন, ও টিয়ারফান্ড-বাংলাদেশ এর পার্টনারের এবং উপজেলার ২২টি চার্চের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ল্যাম্ব সিসিটি প্রকল্প সমন্বয়ক উৎপল মিন্জ জানান, টিয়ারফান্ড এর অর্থায়নে ২০১৬ সালের জানুয়ারী মাসে শুরু হওয়া প্রকল্পটি ২০১৯ এর ডিসেম্বরে শেষ হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল চার্চ ও সদস্যদের সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তাদের স্ব-উদ্যোগে সমস্যার সমাধান যা প্রকল্পের ফলাফলের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।   ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ