• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত

সাতক্ষীরা, ৩০ নভেম্বর।। সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ সাইফুল ও দীপ নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের দাবি তারা ছিনতাইকারী।

শনিবার ভোররাতে সাতক্ষীরা বাইপাস সড়কের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, শহর থেকে তাদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন আগে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় বিকাশ এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তারা দুইজন বৃহস্পতিবার ডিবি পুলিশের হাতে আটক হয়। এরপর কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার ভোররাতে তাদের নিয়ে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে গেলে তাদের সহযোগীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। এসময় গোলাগুলির মাঝখানে পড়ে সাইফুল ও দীপ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে সেখান থেকে তাদের দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় দুটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু, একটি নাম্বার বিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ