• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বরিশালে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বরিশাল, ৭ ডিসেম্বর ।। বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে দুই পুরুষ ও এক নারীসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, বৃদ্ধা মরিয়ম বেগম (৭৫), তার মেয়ে জামাই আলম (৪০) ও বোনের ছেলে ভ্যানচালক ইউসুফ (১৮)।

পুলিশ সুপার সাইফুল ইসলামের ধারণা শুক্রবার রাতে যে কোন সময় নিহতদের শ্বাসরোধে হত্যা করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জানান, শনিবার সকালে ওই ঘরে থাকা দুই মহিলার চিৎকারে এলাকাবাসী গিয়ে ওই তিন জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এদের মধ্যে মরিয়মের মরদেহ বারান্দা থেকে, আলমের মরদেহ ঘরের একটি কক্ষ থেকে এবং ইউসুফের মরদেহ হাত-পা বাধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ