• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নতুন ব্যবসায় নামলেন অপু

সিসি ডেস্ক, ১০ ডিসেম্বর ।। ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার ‘এপি‌জে ফ্লোর’ না‌মে নতুন একটি প্রতিষ্ঠান নি‌য়ে হা‌জির হ‌য়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর নিকেতনে অপুর নতুন এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

অপু বিশ্বাস জানান, এপিজে ফ্লোরে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকছে।

তিনি বলেন, ‘এখন অনেক ছেলে-মেয়ে নতুন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। যেমন- ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা তাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে ন্যূনতম খরচে এগুলো ব্যবহার করতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ