• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান

সিসি নিউজ, ১০ ডিসেম্বর ।। “নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন। সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহ্জাদী এতে সভাপতিত্ব করেন ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, সাংবাদিক এম আর আলম ঝন্টু ও লাকী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী অধ্যাপিকা সালেহা আহ্মেদ লাকী প্রমূখ।
আলোচনা সভাটি উপস্থাপনা করেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদ্যালয় শাখার সিনিয়র সহকারি শিক্ষিকা মোছা বিলকিছ বানু।
সবশেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ৫ ক্যাটাগরিতে ৫ জন জয়িতা সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রওশন আরা, সফল জননী মোছা. কোহিনুর বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. শাহজাদী বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মোছা. রেহেনা বানু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ