• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরামপুরে অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে চোখের অপারেশন

মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) ।। প্রস্তাবিত জেলা শহর বিরামপুরে অসহায় ও দরিদ্র রোগীদের ইনসানিয়াত সোসাইটি ও দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম যৌথ উদ্দ্যেগে দিনাজপুর দক্ষিনাঞ্চলের তিনটি প্যাকেজের আওতায় ১০০ জনের অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের সানি অপারেশন ও লেন্স সংযোজন করা হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার চক্ষু বিশেষজ্ঞ ও অধ্যাপক ডাঃ মোঃ মোখলেছুর রহমানের তত্বাবধায়নে ডাঃ ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে ১০০ জন রোগীর অপারেশন সর্ম্পূণ হয়েছে।
ডাঃ মোঃ মোখলেছুর রহমান বলেন, ইনসানিয়াত সোসাইটি’র যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবঃ) প্রকৌশলী মোঃ ফরহাদ রেজা এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের জন্য একটি বিশেষ তহবিলের মাধ্যমে এ ক্যাম্পের আয়োজন করেন।
ডাঃ মোঃ ইমার উদ্দিন কায়েস বলেন, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সভাপতি বিগ্রেডিয়ার (অবঃ) মাসুদ আলী খানের তত্বাবধায়নে এই অঞ্চলের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার মানব সেবায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
চোখ অপারেশন করতে আসা রোগী তোফাজ্জল হোসেন বলেন, “আমরা গরিব মানুষ এত টাকা ব্যয় করে চোখের অপারেশন করা সম্ভব নয় বা” যারা এ আয়োজন করেছে আল্লাহ অমাক ভালো করুক।
এছাড়াও ইতিপূর্বে দরিদ্র রোগীদের হাইড্রোসিল, হারনিয়া, ইউট্রাস, গল ব্লাডার , অ্যাপেনডিক্স অপারেশন এ সংগঠনের মাধ্যমে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ