• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুদ্ধিজীবী দিবসে যেসব রাস্তায় গাড়ি চলাচল বন্ধ

সিসি ডেস্ক, ১৩ ডিসেম্বর ।। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ডিএমপি জানায়, বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। অত্র এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের স্বার্থে এ দিন সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর মাজার রোডে সব প্রকার যান চলাচল বন্ধ থাকবে।

এর ফলে মাজার রোড ক্রসিং থেকে মিরপুর-১ নম্বর ক্রসিং পর্যন্ত সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

বিকল্প সড়ক:

১। যে সকল যানবাহন আশুলিয়ার দিক থেকে বেঁড়িবাধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহ আলী থানা রোড ব্যবহার করবে।

২। যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড় হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।

৩। যে সকল যানবাহন মিরপুর-১০ নং হতে মাজার রোড হয়ে গাবতলী’র দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর-১ নং হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ