• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে উর্দূভাষী ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ

সিসি নিউজ, ২৩ ডিসেম্বর ।। রবিবার রাতে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে সৈয়দপুরে অবাঙ্গালী (উর্দূভাষী) ক্যাম্পে বসবাসকারীদের মাঝে কম্বল বিতরণ করেন নীলফামারী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মোতালেব সরকার। সাথে ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, নীলফামারী  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস. এ হায়াত, সৈয়দপুর উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, সৈয়দপুর উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির নেতা মাজিদ ইকবাল প্রমুখ । শহরের বঙ্গবন্ধু সড়কের চামড়াগুদাম ক্যাম্প, বাঙ্গালীপুর ৭নং ক্যাম্প, ৫নং ক্যাম্প এবং মোস্তফা ক্যাম্পে এসব কম্বল বিতরণ করা হয়।

এর আগে গত শনিবার রাতে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ছিন্নমুল মানুষদের মাঝে কম্বল  বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ। একই রাতে কামারপুকুর গুচ্ছগ্রামে বসবাস করা পরিবারদের মাঝেও কম্বল বিতরণ করেন তিনি। ওইরাতে ইউএনওর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ