• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক, ২৮ ডিসেম্বর  ।। টানা তৃতীয়বার সরকারে গঠনের পর সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে আগামী ৭ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে ১ বছরে সরকারের উন্নয়ন ও অর্জনের পাশাপাশি পূর্ববর্তী অর্জনগুলোর তথ্য জনগণকে জানানো হবে।

একই সঙ্গে দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নিয়ে সরকারের অবস্থানের পাশাপাশি এসব সমস্যা নিরসনে সরকারের পদক্ষেপসমূহ ও অর্জনের চিত্র তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০ থেকে ২৫ মিনিটের এ ভাষণে দেশের অগ্রগতি ও উন্নয়নের চিত্রের পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর চলতি বছরের ৭ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ