• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন |

নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজে অধ্যক্ষের যোগদান

সিসি নিউজ, ২ জানুয়ারী।। নীলফামারী সদরের মশিউর রহমান ডিগ্রী কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছেন সহিদুল ইসলাম। বৃহস্পতিবার  ২ জানুয়ারী  বিকালে গর্ভনিং বডির সভাপতি দেওয়ান কামাল আহমেদ এর হাতে যোগদান পত্র প্রদান করেন তিনি।

তথ্য অনুযায়ী গত ১০ অক্টোবর নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকল প্রকার যাচাই বাছাই শেষে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদনে তিনি নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ তাহমিনা বেগম, গর্ভনিং বডির সদস্য হাফিজুর রশিদ মঞ্জু সহ প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

ইতিপুর্বে তিনি সদর উপজেলার চওড়া স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। নবাগত অধ্যক্ষ সহিদুল ইসলাম বলেন নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজকে একটি অধুনিক ও গুনগত মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ