• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |

কিশোরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভাই-বোন নিহত, আহত ১৩

সিসি নিউজ, ৩ জানুয়ারী।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জলঢাকা-পাগলাপীর সড়কের অবিউলের বাজার নামক স্থানে আজিজ ট্রাভেলস নৈশকোচের সাথে একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন। নিহত ও আহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী। আজ সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জলঢাকা উপজেলার গোলনা চিড়াভিজার জহুরুল হক ও আনোয়ারা বেগম। এরা দুইজনই আপন ভাই-বোন।
মাইক্রোবাসের চালকসহ আহত ১৩ জনকে স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, মাইক্রোবাসের যাত্রীরা বগুড়ায় নিকট আত্মীয়ের জানাজায় অংশ নেয়ার জন্য যাচ্ছিল এবং নৈশ কোচটি ঢাকা থেকে ডিমলার উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে দুই যাত্রী নিহত।

মাইক্রোবাসের ১৪জন যাত্রী দুটি পরিবারের সদস্য বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ