নওগাঁ প্রতিনিধি ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষনের প্রতিবাদে বুধবার দুপুরে নওগাঁ শহরের ব্রীজের মোড়ে স্বাধীনতা ভাস্কর্য চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নওগাঁ শাখা।
দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়ন রকি সরকার, কলেজ শিক্ষার্থী তনুশ্রী নন্দি, সুরাইয়া জামান, মোস্তাইন বিল্লাহ প্রমুখ।
বক্তরা বলেন গত ২০১৭ সালে ধষর্নের শিকার হয়েছে ৮১৮ জন,২০১৮ সালে ৭৩২ জন এবং ২০১৯ সালে বিগত বছরের চেয়ে দ্বিগুন ধর্ষণের শিকার হয় ১ হাজার ৪১৩ জন। এসব ধর্ষনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলুক শাস্তি নিশ্চিত করতে পারলে ধর্ষনের এই ধরনের চিত্র আর দেখতে পাওয়া যেত না। বক্তারা অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে তার ফার্সির দাবি জানান।