সিসি নিউজ, ৮ জানুয়ারী।। জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে নীলফামারীতে তিন লাখের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে আগামী ১১জানুয়ারী শনিবার।
এদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলার ১৫৮৭টি কেন্দ্রে একযোগে দুই রঙ’র ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদের।
এজন্য ৩১৭৪জন স্বেচ্ছাসেবক, ৫৪৯জন তদারককারী এবং ১৯১জন প্রথম সারীর সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এতে ব্রিফ করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ।
এ সময় সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ বলেন, এবারই প্রথম অনলাইনে ‘অ্যাপস’ এর মাধ্যমে তদারক করা হবে সারাদিনের কর্মসুচী। পর্যবেক্ষণ স্থল থেকেই দেয়া হবে তথ্য। তিনি বলেন, এটি ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড।
মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বরত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।