• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাণিজ্য মেলায় আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ৯ জানুয়ারী।। রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ‌্যা সোয়া সাতটার দিকে ফ্রুটিকার স্টলে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা রিমা খানম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্রুটিকা প্যাভিলিয়নে আগুন লাগে সন্ধ্যার দিকে। ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশেষ ৭টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।

প্রত্যক্ষদর্শী আরমান বলেন, ‘আমি সামনেই ছিলাম। হঠাৎ দেখি চারদিকে ধোয়া ছড়িয়ে পড়ছে। মানুষজনকে আগুন লাগার পর পরই দৌড়ে বের হতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ