• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শীত বাড়বে তিন দিন পর

সিসি নিউজ, ১৮ জানুয়ারী।। আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন পর শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া এই মাঘ মাসেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী দুদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। তবে তিন দিন পর ফের ঠাণ্ডা পড়তে পারে। এছাড়া সামান্য বৃষ্টিতে তাপমাত্রা কমতে পারে দেশের কয়েকটি স্থানে।

আগামীকাল শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ