মঙ্গলবার শেষ দিনের অনুশীলনে পেসারদের নিয়ে বিশেষ কাজ করেছে কোচিং স্টাফ। গুরুত্ব দেয়া হয় ফিল্ডিংয়েও। পাকিস্তান, টি-টোয়েন্টি র্যাংকিংয়ের এক নম্বর দল হলেও সিরিজ জিততে আশাবাদী মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের অনুপস্থিতে তরুণদের ওপর আস্থা রাখছেন অধিনায়ক।
টি-টোয়েন্টি সিরিজ সিরিজ শেষে ২৮ জানুয়ারি দেশে ফিরবে বাংলাদেশ দল। বাংলাদেশ দল পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজের সফরটি করবে তিন দফায়। শুরুতে তিন টি-টুয়েন্টি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট ও এপ্রিলে আরেকটি টেস্ট আর একটি ওয়ানডে খেলতে দেশটিতে যাবে ক্রিকেটাররা।
উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন