• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

সিসি নিউজ, ২৯ জানুয়ারী।। দিনাজপুরের বিরামপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাত এগারোটার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে নবাবগঞ্জে যাওয়ার সময় জোলাগাড়ি নামক স্থানে ব্রিজের নির্মাণ কাজের জন‌্য বাইপাস রাস্তায় না গিয়ে ভাঙ্গা ব্রীজের নিয়োজিত একটি ভারী যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী বিপ্লব (৩০) ও ওসমান গনি (৩২) এবং হাসপাতালে নেয়ার পর চালক সুজন (২৬) মারা যায়। তাদের বাড়ি নবাবগঞ্জের বিনোদন কেন্দ্রের ৩নং গেট সংলগ্ন সেগুনবাগানে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ