• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

করোনা ভাইরাসে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৪

সিসি ডেস্ক, ২২ ফেব্রুয়ারী।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন। এ নিয়ে ইরানে এই ভাইরাসে চারজনের মৃত্যু হলো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কোম, তেহরান ও গিলান প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রথম দুই ব্যক্তি কোমে মারা গেছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ওই শহর থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

একটি সূত্র জানিয়েছে, কোমে চীনা শ্রমিক রয়েছেন, হয়তো তাদের মাধ্যমেই ভাইরাসটি প্রদেশের কোনো কোনো বাসিন্দার দেহে প্রবেশ করেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রাণঘাতী এই ভাইরাসে চীনে নতুন করে আরও ১০৯ জনের মৃত্যু হয়েছে।এতে করে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৩শ’ ৪৫ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ