নাটোর, ৪ মার্চ।। নাটোরের গুরুদাসপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে আহত চাচার মৃত্যু হয়েছে।
সোমবার (২ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামে গত ৩০ জানুয়ারি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকে তারেক আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় নিহত তারেক আলীর ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলায় ভাতিজা শাহ অলম তার ভাই ময়নাল হোসেনসহ হাবিবুর, হামিদুল, রাজু, আব্দুর রহমান ও ঝর্ণা বেগমকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।