• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বাংলাদেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক।। করোনা ভাইরাস ছড়িয়ে যেতে পারে এমন ভয় থেকে সতর্কতা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

রবিবার (৮ মার্চ) দেশটির সরকার এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা সোমবার (৯ মার্চ) থেকে কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রিলংকা, সিরিয়া এবং থাইল্যান্ড।

ইতোমধ্যে সতর্কতা হিসেবে কাতার এয়ারওয়েজ ইতালিতে এবং ইতালি থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এখন রোগটি ১০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে। কাতারেও পাওয়া গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। এখন পর্যন্ত এ রোগে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ