• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

করোনাভাইরাস: বিদেশ ফেরত আরও ৩ জন হাসপাতালে

সিসি ডেস্ক, ১০ মার্চ।। করোনাভাইরাসের লক্ষণ থাকায় বিদেশ থেকে আসা আরও ৩ জনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ৩ বাংলাদেশিদের মধ্যে দুজন এসেছেন ইতালি থেকে, অন্যজন এসেছেন সিঙ্গাপুর থেকে।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, ইতালি থেকে আসা ২ জনের শ্বাসকষ্ট ছিল। সিঙ্গাপুর থেকে আসা ব্যক্তির ছিল জ্বর। তাদের (ইতালি ফেরত) শ্বাসকষ্ট, নিউমোনিয়ার লক্ষণ ছিল। এটা যেহেতু করোনা আক্রান্তের একটা উপসর্গ, এ কারণে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

‘এছাড়া সিঙ্গাপুর থেকে আসা যাত্রীর শরীরে জ্বর থাকায় তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগে রোবাবর দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত ৩ রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত নতুন কোনো রোগী পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার পর্যন্ত ৩৮৩০ জনে দাঁড়িয়েছে। সেই সাথে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ২৮০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ