• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

তিনদফা দাবীতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর পঞ্চপুুকুরে তিন দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২টার দিকে পঞ্চপুকুর-নীলফামারী সড়কের উত্তরাশশী এলাকায় এই কর্মসুচী পালন করা হয় শিক্ষক শিক্ষার্থীদের ব্যানারে। এতে তিনটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উত্তরাশশী রিয়াজুল উলুম মাদরাসার পরিচালক আতাউর রহমান, স্থানীয় দাখিল মাদরাসার সুপার হাবিবুর রহমান, দারুল নাজাত মাদরাসার সুপার জিয়াউর রহমান।
এ সময় শিক্ষার্থীরা ইঞ্জিন চালিত সকল প্রকার যান চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামুলক, প্রতিষ্ঠানের সামনে সকল যানবাহন চলাচল ধীর গতি এবং সড়কে গতিরোধক স্থাপনের দাবী জানান।
প্রসঙ্গত মঙ্গলবার সকালে একই স্থানে অটোরিকসা চাপায় সাইমুন হাসান সিফাত নামে নুরানী শাখার এক ছাত্র নিহত হন। সে উত্তরাশশী নদীর পাড় এলাকার খালেকুজ্জামান সাদ্দামের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ